রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন ধনীদের টেবিল ছেড়ে সাধারণের পাতে ক্যাভিয়ার, জেনে নিন রূপান্তরের কাহিনি ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

ব্রেন টিউমারে আক্রান্ত ১৫ বছরের নুসরাত, চিকিৎসায় প্রয়োজন ৮ লাখ টাকা

‎মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের ১৫ বছর বয়সী নুসরাত জাহান অর্পি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। সে দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

‎পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে নুসরাত অসুস্থতায় ভুগছিল। প্রথমদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে মাইগ্রেনের সমস্যা হিসেবে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ আগস্ট সিলেটে সিটি স্ক্যান করানো হয়। পরীক্ষার পর তার ব্রেন টিউমার শনাক্ত হয়।

‎পরিবারের দাবি, বর্তমানে টিউমারটি শরীরে ছড়িয়ে পড়ছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় নিয়ে অপারেশন করানোর পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার চিকিৎসায় প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন হতে পারে।

‎নুসরাতের বাবা মনাই মিয়া দুবাই প্রবাসী। এবং মাতা আফিয়া বেগম গৃহিনী তবে পরিবারের পক্ষে এত বড় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই মেয়েটির জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষসহ সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।

‎সামান্য সহযোগিতাও নুসরাতের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাদের সহযোগিতায় একটি সম্ভাবনাময় কিশোরীর জীবন বাঁচতে পারে।

‎সহযোগিতা পাঠানোর মাধ্যম:
‎বিকাশ/নগদ: 01796-875945
‎নাম: আফিয়া বেগম (AFIEA BRGUM)
‎ব্যাংক হিসাব:
‎হিসাব নম্বর: 0200015070261
‎নাম: আফিয়া বেগম (AFIEA BEGUM)
‎ব্যাংক: অগ্রণী ব্যাংক, কুলাউড়া শাখা
‎নুসরাতের চিকিৎসার জন্য সহযোগিতার পাশাপাশি তার পরিবারের জন্য দোয়া কামনা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: