শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১

রাজধানীর উত্তরার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরার জসিম উদ্দিনে মিছিলটি শুরু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মিছিলটি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে করা হয়। পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: