শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম
এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম আবাসন খাতে নিবন্ধন ব্যয় ও কর কমানো দরকার পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ

এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

স্টাফ রিপোর্টার : দেশের কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সঙ্গে কৌশলগত নলেজ পার্টনারশিপ স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’-এর আওতায় এই অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে।

এই পার্টনারশিপের মাধ্যমে এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞতা এবং ডিআইইউ-এর একাডেমিক ও গবেষণা সক্ষমতাকে কাজে লাগিয়ে খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হবে। এর আওতায় প্রমাণভিত্তিক উদ্ভাবন, প্রভাব মূল্যায়ন, জ্ঞান বিনিময় এবং টেকসই সিএমএসএমই উন্নয়নে বাস্তবভিত্তিক সমাধান তৈরির উদ্যোগ নেওয়া হবে।

পার্টনারশিপ স্বাক্ষর অনুষ্ঠানে ডিআইইউ-এর পক্ষ থেকে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনরশিপের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল কবির উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব কটেজ, মাইক্রো ও স্মল বিজনেস (ইউনিট-১) আলমগীর হোসেন এবং হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম।

ফিনোভিশন ব্র্যাক ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ এসএমই ইনোভেশন ল্যাব। এটি নারী উদ্যোক্তা উন্নয়ন, স্মার্ট কৃষি, জলবায়ু সহনশীলতা এবং কটেজ ও মাইক্রো এন্টারপ্রাইজের প্রাতিষ্ঠানিকীকরণ—এই চারটি কৌশলগত স্তম্ভের ওপর ভিত্তি করে সিএমএসএমই খাতের উন্নয়নে কাজ করছে।

শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে শক্তিশালী করাই এ প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাধান তৈরির মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে কাজ করছে ফিনোভিশন।

পার্টনারশিপ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমরা শুধু এসএমই খাতে অর্থায়নেই সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা এই খাতের জ্ঞান বিনিময় ও উদ্ভাবনে সহায়তার মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধান তৈরি করতে চাই।”

তিনি আরও বলেন, “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব বাংলাদেশের তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং এসএমই খাতে দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: