মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০৬তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। আগ্রহী প্রার্থীরা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইচএসসি পাস প্রার্থীরা এ পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি ৫৬ টাকা।বাংলাদেশ সংবাদ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সিপাহী (জিডি)’ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। চাকরি হবে স্থায়ী এবং কর্মস্থল নির্ধারণ করা হবে যে কোনো স্থানে।
প্রার্থীর বয়স ১১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ পুরুষ প্রার্থীদের ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি এবং উপজাতি পুরুষদের ৪৭ দশমিক ১৭৩ কেজি হতে হবে। সাধারণ পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং উপজাতি পুরুষদের স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
সাধারণ নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতি নারী প্রার্থীদের ৫ ফুট হতে হবে। সাধারণ নারী প্রার্থীদের ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি এবং উপজাতি নারী প্রার্থীদের ৪৩ দশমিক ৫৪৪ কেজি হতে হবে। নারী প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
পুরুষ ও নারী উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বিবাহিত বা তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। পাশাপাশি সাঁতার জানা বাধ্যতামূলক।
ফি মাত্র ৫৬ টাকা, বিজিবিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করা যাবে। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আবেদন ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আবেদন ফি ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।