বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড লিথিয়াম–আয়ন ব্যাটারি উৎপাদনে যাচ্ছে ওয়ালটন ও প্রাণ–আরএফএল গ্রুপ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধিতে নীতির টানাপোড়েন যুক্তরাষ্ট্রে ইউনূসকে ফ্যাসিস্টদের হেনস্তা ২,৪৮০ পদে নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া শুরু কবে চীনে সবচেয়ে বড় ডেটা সেন্টার তৈরি হচ্ছে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন, কত দিন চলবে কেন্দ্রের নিয়ন্ত্রণ? প্রশ্নপত্র ফাঁসের পরও আগের নিয়োগ কমিটি বহাল রেখে পরীক্ষা কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা সংস্কারেও দুর্ভোগ কাটছে না ঢাকা-রাজশাহী মহাসড়কে

উজিরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধ মো. হাবিবুর রহমান বীর প্রতীক, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম আলাউদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ,পৌর সভাপতি শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ হামিদা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মহাসিন মিয়া লিটন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের প্রতিনিধি আহমেদুল কবির বিপ্লব মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে আলোচনা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: