বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের নেতার একান্ত বৈঠক ১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায় এই বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না : প্রধানমন্ত্রী নানক-শামীম পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আলু নিয়ে কেন দশকের পর দশক যুদ্ধ করছে জাপান-যুক্তরাষ্ট্র মাড়োয়ারিদের বিপুল সম্পদের রহস্য কী—উদ্যোক্তার মত ঘিরে বিতর্ক ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান

একযোগে ৯৯ বিচারককে বদলি

দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে এবং বিচার কার্যক্রম আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের অধস্তন আদালতের বিভিন্ন স্তরের মোট ৯৯ জন বিচারককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলির আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচার প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখা এবং শূন্য থাকা গুরুত্বপূর্ণ পদগুলোতে দক্ষ বিচারক পদায়ন করার লক্ষ্যেই এই পদক্ষেপে নেওয়া হয়েছে।

বদলিকৃতদের মধ্যে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা জজ রয়েছেন। এ ছাড়া ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ এবং দুইজন সিভিল জজকে এই আদেশের আওতায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বদলিকৃত বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: