শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম
নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভা বিকেএসপিতে, পাশে থাকার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর চাঁদপুরে বর্জ্যের বিনিময়ে মিলছে খাদ্য ও বৃক্ষ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সরবরাহে দীর্ঘসূত্রিতায় বিপাকে মিত্ররা অপহরণের পর ধর্ষণে মৃত্যুর অভিযোগ সুন্দর দেখানোর চেয়ে ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ: ক্যাটরিনা কাইফ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৯ লাখ টাকা একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, রবিবার থেকে ভর্তি শুরু অপ্রতীম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ রাতে রান্না করে খাওয়ানোর পর ৩ সন্তানকে হত্যা করেন বাবা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সম্ভাব্য নিম্নচাপ আগামী একুশে সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া সংশ্লিষ্টরা পূর্বাভাস দিয়েছেন। আবহাওয়ার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে জানা গেছে, এই সম্ভাব্য ঘুর্ণিঝড়টি চূড়ান্তভাবে রূপ নিলে এর নাম দেওয়া হবে ‘অর্ণব’। গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়ের গতিবিধি নিয়ে সংশ্লিষ্ট আবহাও অফিস প্রতিনিয়ত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতির ওপর গভীর নজর রাখা হচ্ছে।

ঘূর্ণিঝড়টি যদি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ ধারণ করে, তবে তা উপকূলীয় অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসতে পারে। সাধারণত এই ধরনের নিম্নচাপগুলো বঙ্গোপসাগরের উষ্ণ পানির কারণে বাড়তি শক্তি সঞ্চয় করে উপকূলের কাছাকাছি পৌঁছায়। ফলে এটি দেশের কোন কোন নির্দিষ্ট অঞ্চলে আঘাত হানতে পারে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, তা নিয়ে এখন থেকেই আশঙ্কা ও প্রস্তুতি শুরু হয়েছে।

তবে আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি পুরোপুরি গঠিত হওয়ার আগে এর সঠিক শক্তি, নির্দিষ্ট গতিপথ কিংবা সম্ভাব্য প্রভাব সম্পর্কে শতভাগ নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। পুরোপুরি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর স্থানীয় বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এবং সমুদ্রের বর্তমান তাপমাত্রার ওপর নির্ভর করে এর আচরণ সম্পর্কে আরও নির্ভরযোগ্য ও নিখুঁত ধারণা পাওয়া যাবে।

সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সমুদ্রবন্দরের জন্য বিশেষ সতর্কসংকেত জারির পাশাপাশি জেলেদেরও গভীর সমুদ্রে সাবধানে চলাচল করতে বলা হতে পারে, যাতে আকস্মিক কোনো বিপদের মুখে পড়তে না হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: