মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম
ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ ফুলবাড়ীর ছোট যমুনা নদী এখন পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় অস্তিত্ব সংকটে নদীটি কালিয়াকৈর পৌর নির্বাচন: জনসমর্থনে এগিয়ে দেওয়ান জসিম উদ্দিন, অপপ্রচারে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীরা লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী সততার প্রতীক চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এখন সাধারণ মানুষের মুখে মুখে চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ নড়াইলের লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস পালিত

শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :: বঙ্গবন্দুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দপুরের মতলব উত্তর উপজেলায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। মতলব উত্তর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যেগে ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলা কমপ্লেক্সেে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

তিনি বলেন, একা যে কাজ করা সম্ভব নয় তা সমবায়ের মাধ্যমে করা সম্ভব। সমবায়ের মাধ্যমে সকলে সংগঠিত হয়ে কাজ করলে উন্নয়ন করা যায়।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে এক লাখ ৭৪ হাজার সমবায় সমিতি রয়েছে, যাদের সদস্য সংখ্যা প্রায় এক কোটি ৯ লাখ।

এসব সমিতির মোট মূলধনের পরিমাণ ১৩ হাজার ৫৮০ কোটি টাকা, আর সমবায়ের মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থানের সংখ্যা প্রায় নয় লাখ।

সমবায়ের মাধ্যমে দারিদ্র্যতা দূর করা যায় এবং আত্মকর্মসংস্থান পদ সৃস্টি হয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহর হোসেন সুফল। কেন্দ্রীয় সমবায় সমিতির মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ফয়েজ আহমেদ চৌধুরী শাহিন।

মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও আমান উল্লাহর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ফরাজি কান্দি নারী উনয়ন সমিতির সদস্য ডলি বেগম, স্যাদুল্লাপুর সার্ভিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। আলোচনা শেষে সার্ভিক গ্রাম উন্নয়ন কর্মীদের মাঝে সন্মানি ভাতা প্রদান করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: