বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাটখিল পাঁচ গাঁও ইউনিয়নের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ

চাটখিল প্রতিনিধি :: মহামারী করোনা ভাইরাস এর প্রকোপ টা আবার ও যখন বেড়ে চলেছে ঠিক তখনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় পাঁচ গাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে কোভিড-১৯, করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী গরীব এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোভিড-১৯ প্রতিরোধক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলায় নিবার্হী অফিসার এ,এস,এম মোসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহসান উল্যাহ চেীধুরী মামুন,চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান এইচ,এম আলী তাহের ইভু এবং নোয়াখালী জেলা পরিষদের সদস্য, এ.কে.এম. এমরুল চেীধুরী রাসেল ও সবুজ বাংলাদেশ চাটখিল উপজেলা সভাপতি সাঈদ মুহাম্মদ তুষার সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোভিড-১৯ এর পণ্য সামগ্রী বিতরণে নিবার্হী অফিসার এ.এস.এম মোসা তার বক্তব্য বলেন সাম্প্রতিক সময়ে সারাবিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। করোনা ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং মাস্কের সুষ্ঠু ব্যবহারের পাশাপাশি সঠিক উপায়ে হাত ধোঁয়া, পরিস্কার পরিছন্ন থাকার কোনো বিকল্প নেই। এ সকল স্বাস্থ্যবিধি আমাদের আচরনের মধ্যে নিয়ে আসতে হবে, নিজেকে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৬নং পাঁচগাঁও ইউনিয়ন এর চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ। ৬নং পাঁচগাও ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: