বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
সকালে নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত, রাতে অধিনায়ক হলেন স্মৃতি দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় জ্বালানি পাঠানোর তথ্য ফাঁস আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম সোনা, ১৬ জনের ১৫ জনই পদকজয়ী শিবালয় মডেল ইউনিয়নে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত সর্বাধিক সংশোধন আবেদন নিষ্পত্তি: সম্মাননা পেলেন লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা ১০ অক্টোবর ঢাকায় ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’, চলছে নিবন্ধন সবকিছুর বাজেট আছে, মিডিয়ার জন্য কেন শুধু ‘ফ্রি’: এম এম শাহীন সাতক্ষীরায় শিশু অধিকার দিবস পালিত, শিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ সেমিনার ও সততা স্টোর উদ্বোধন কালিয়াকৈরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণ-হত্যা মামলায় প্রেমিক গ্রেপ্তার

চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ সেমিনার ও সততা স্টোর উদ্বোধন

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল ও সেক্রেটারি মো. জামাল হোসেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, সাংবাদিক আবু বকর সুজন, বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম আজম, আমান উল্লাহ, মইনুল হোসেন, সাইফুল আমিন এবং অভিভাবক জাফর আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানে ইউএনও শাহাদাত হোসেন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখকের বই ও ফুটবল উপহার দেন।

বিদ্যালয়ে সততা ও ন্যায়নীতির চর্চা জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: