বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬ উপলক্ষে সর্বাধিক সংশোধন আবেদন নিষ্পত্তির স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি এবং নাগরিকদের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এবারের জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের প্রতিপাদ্য ‘নির্ভুল নিবন্ধন নিশ্চিত হবে সুশাসন’। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রীয় পরিকল্পনা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।