শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
লিথুয়ানিয়ার চাওয়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এফবিসিসিআই চায় ভিসা সহজ হোক পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে চরফ্যাশনে ৩৫ হাজার ৬৫৬ জেলের জন্য ৮৯১ টন চাল বরাদ্দ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে গিয়াস উদ্দিনকে ঢাকায় এক মঞ্চে দেশ-বিদেশের নগরপ্রধানেরা, আলোচনায় বাসযোগ্য শহর অর্থনীতির গতি আরও কমেছে, পাঁচ কারণে উদ্বিগ্ন ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী সরকারি ব্যাংকের ১১ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি

লক্ষ্মীপুরে দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: