বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

রাজধানীতে যাত্রীবাহী ৬ বাসে আগুন

রাজধানীতে ছয়টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে পৃথক পৃথক এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানিয়েছে, বেলা দেড়টার দিকে কাটাবন মোড়ে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর ২টার দিকে হাইকোর্ট মোড়ে আগুন দেওয়া হয় দেওয়ান পরিবহনের একটি বাসে।

এছাড়া বেলা সোয়া ১টার দিকে গুলিস্তানে গোলাপ শাহ মাজারের কাছে ভিক্টোড়িয়া পরিবহনের একটি বাসে এবং সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি অফিসের বিপরীত দিকে কর বিভাগের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া শাহজাহানপুরে একটি এবং মতিঝিলে আরেকটি গাড়িতেও আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেছেন, কাটাবনের বাসটি পুরোপুরি পুড়ে গেছে। অন্যগুলো আংশিক পুড়েছে। কেউ হতাহত হননি। যাত্রীবেশে বাসে উঠে কেউ আগুন দিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, অগ্নিকাণ্ডগুলো পূর্ব পরিকল্পিত। সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: