রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
ভারতের জেন-জি আন্দোলনে সংহতি জানালেন নাহিদ ইসলাম কোনো এক উপজেলায় বিশেষ সুবিধা নয়, উন্নয়ন হবে সুষম: স্থানীয় সরকারমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা সাতক্ষীরা বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সমাবেশ ঘিওরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা এমপি জিন্নাহ কবির সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলেন ফজলুল হক ফাউন্ডেশন ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’ ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলেন ফজলুল হক ফাউন্ডেশন

মো. আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচরে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও গাছের চারা বিতরণ করেন ফজলুল হক ফাউন্ডেশন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে এ কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও গাছের চারা বিতরণ করা হয়।

ফজলুল হক ফাউন্ডেশন জানায় প্রতি বছরের ন্যায় এবারও ১০৯ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলফিকার আলী এর সঞ্চালনায় সৈকত সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোনায়েম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাগরিকার সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, সৈকত সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক মীজানুর রহমান, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শামসুজ্জামান নিজাম, চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অসীম কুমার দাস, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রোফাইন্যান্স পরিচালক শামসুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: