বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, স্কুলসহ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান একটিও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে। যখন এটি থামবে তখন আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলব। দেখা যাক করোনাভাইরাস পরিস্থিতি কী হয়।

আজকের ভিডিও কনফারেন্সে বগুড়া, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করছেন।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: