শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

নরসিংদীর মেহেড়পাড়ায় মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদী জেলার সকল ইউনিয়নে গৃহীত সমন্বিত কর্ম পরিকল্পনা অনুযায়ী কোভিট-১৯ সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জনসাধারণের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে মাস্ক বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

উদ্বোধন শেষে এক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, নরসিংদী স্থানীয় সরকারের উপ-পরিচালক রেজাউর রহমান সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান, নরসিংদী জেলা পরিষদের সদস্য আব্দুল হালিম খান, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও শিক্ষকসহ সকল শ্রেণী পেশার মানুষজন।

প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, প্রত্যেকটি পরিবারে জনপ্রতি প্রত্যেকটি মানুষকে দুটি করে মাস্ক দিতে হবে এবং তাকে হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে হবে। যার প্রেক্ষিতে তারা জানবে মাস্কবিহীন আমাদের বের হওয়ার কোন সুযোগ নেই। কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে আমরা লকডাউনে যাবোনা। আমাদের জীবন ও জীবিকার ব্যালেন্স করতে হবে। তিনি আরও বলেন আজকেযে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করবো সেই কাজটি কিন্তু অনেক আগেই শুরু হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: