বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

অফিসার ক্যাডেট পদে নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ‘অফিসার ক্যাডেট (৮৪ বিএএফএ কোর্স)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

অফিসার ক্যাডেট–৮ ৪ বিএএফএ কোর্স।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা অফিসার ক্যাডেটের বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫০  এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম গ্রেড ‘এ’ থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে (১ জুলাই ২০২১ তারিখে) হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিকভাবে ৩২ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৫ ফিট ২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিকভাবে ২৮ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বেতন-স্কেল

প্রশিক্ষণকালে অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিমানবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৮ মার্চ, ২০ ২১।

সূত্র : জাগোজবস ডটকম

বিস্তারিত বিজ্ঞপ্তিতে


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: