শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

কেরানীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি :: ঢাকার কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে র্র্যাব ১০ এর সিপিসি ২ টিম।

গতকাল বুধবার (২৫শে নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় র্র্যাব ১০ ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সুমন (২৮) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত সুমন এর পিতার নাম শফিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা আনন্দবাজার এলাকায়, বর্তমানে সে কেরানীগঞ্জের চুনকুটিয়া ভাড়া বাসায় থাকত।

অভিযান প্রসঙ্গে র্র্যাব ১০এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: