বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

নোয়াখালীতে তাজকিয়া সোপ ফ্যাক্টরির উৎপাদন উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী সদর উপজেলার কালিতারায় তাসকিয়া সোপ ফ্যাক্টরির নোয়াখালী কম্পোনেন্টে উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পণ্য উৎপাদন কারখানার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু। এসময় তাজকিয়া সোপের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ মাহমুদ সাহিদ, পরিচালক মার্কেটিং আবদুল জালাল, সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তাজকিয়া সোপ ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ মাহমুদ সাহিদ জানান, ঢাকার যাত্রাবাড়ি নবীনগরে আমাদের প্রধান কারখানা রয়েছে। পণ্যের গুণগত মান বজায় রাখায় ক্রমাগত পণ্যের চাহিদার প্রেক্ষিতে আমরা নোয়াখালীতে কিক ব্র্যান্ডের ডিটার্জেন্ট পাউডার উৎপাদন কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে অন্যান্য পণ্যও উৎপাদন শুরু করবো।

প্রতিষ্ঠানের পরিচালক মার্কেটিং আবদুল জালাল জানান, নোয়াখালীতে স্থাপিত কারখানার মাধ্যমে আমরা এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। আমাদের উৎপাদন ও বিপণনের বৃদ্ধির সাথে সাথে শিক্ষিত বেকারদের কাজের সুযোগ হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: