শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

তথ্য সচিব হলেন খাজা মিয়া

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান খাজা মিয়াকে তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে তথ্য সচিব করা হয়।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৯ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যাবেন বর্তমান তথ্য সচিব কামরুন নাহার। তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ছুটি শুরুর আগে নিজ ক্যাডারে ফিরে যাবেন তিনি।

খাজা মিয়া বিসিএস প্রশাসন ক্যাডার দশম ব্যাচের কর্মকর্তা। এই ব্যাচের ২য় সচিব হলেন তিনি। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়সহ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন খাজা মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: