শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ ডা. মিলনকে স্মরণ

শ্রদ্ধা-ভালোবাসায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস পালিত হচ্ছে।

শুক্রবার সকাল থেকেই ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষকলীগ, বাংলাদেশ যুবলীগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণ শাখা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) এবং শহীদ ডাক্তার মিলনের পরিবারবর্গ।

১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে গুলিতে শাহাদাত বরণ করেন ডা. শামসুল আলম খান মিলন। ডা. মিলনের আত্মত্যাগের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন বেগবান হয়। গণআন্দোলনের মুখে স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: