মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

বিএটি বাংলাদেশের ৪৭তম এজিএম শেয়ারপ্রতি ৪০০% লভ্যাংশ ঘোষণা

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটি বাংলাদেশ) ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার অনুষ্ঠিত হয়। মহামারী করোনাভাইরাসে জনসমাগম এড়াতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী বিএটি বাংলাদেশ এ সাধারণ সভার জন্য ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

কোম্পানির চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের সভাপতিত্বে উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকেও উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যোগ দেন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো আর্থিক বিবরণী ২০১৯, পরিচালকদের নির্বাচন, বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ, করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং শেয়ারপ্রতি ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন। এছাড়া শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদের সঙ্গে স্বতঃস্ফূর্ত মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। করোনার এই অচল অবস্থার মধ্যেও সময়মতো ডিভিডেন্ড দেয়াকে উল্লেখযোগ্য অবদান বলে মনে করছেন শেয়ারহোল্ডাররা।

সভায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, কে এইচ মাসুদ সিদ্দীকি, একেএম আফতাব উল ইসলাম এফসিএ, মো. আবদুল হালিম, মো. আবুল হোসেইন, তাহমিনা বেগম, স্টিফ্যান ম্যাথুস এবং হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ও কোম্পানি সেক্রেটারি মো. আজিজুর রহমান এফসিএস উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: