শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

পৌরসভা নির্বাচন : আ.লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত হবে আজ

নিউজ ডেস্ক :: দেশের ২৫টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঠিক করতে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্নিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

২৫টি পৌরসভা নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জন। গতকাল শুক্রবার শেষ হওয়া দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমে এই সংখ্যক প্রার্থী ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

গত মঙ্গলবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমার এই কার্যক্রম শুরু হয়েছিল। চার দিনের এই কার্যক্রম গতকাল শুক্রবার শেষ হয়। প্রথম তিন দিনে ৩৩ এবং গতকাল শেষ দিনে আরও ৭২ মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: