সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক ও অন্যান্য খবর বিশেষজ্ঞ নিয়োগ করে বইয়ের তাক সাজাচ্ছেন অতি ধনীরা মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিচারের তদন্তে সময় লাগবে, দেশে আগে এমন মামলা হয়নি: প্রসিকিউটর তামিম জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব

বিনা খরচে ইউরোপে স্নাতকোত্তরের সুযোগ

নিউজ ডেস্ক: ইউরোপের চারটি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস গ্লোবাল মাইন্ডস বৃত্তির আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আগ্রহী শিক্ষার্থীরা এই কর্মসূচির জন্য নিজেদের প্রার্থিতা জমা দিতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রোগ্রামের মূল লক্ষ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করা।

এই বৃত্তির আওতায় আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড ও নরওয়ের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দুই বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ রয়েছে। গ্লোবাল মাইন্ডস নামক এই প্রোগ্রামে মূলত সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞানের ওপর তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর জোর দেওয়া হয়। এছাড়া অভিবাসন, সমাজ জীবনের বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির মতো সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলোও এর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইংরেজি মাধ্যমে পরিচালিত এই পুরো অধ্যয়ন প্রক্রিয়ায় অংশ নিতে শিক্ষার্থীদের কোনো ধরনের আবেদন ফি দিতে হবে না।

নির্বাচিত শিক্ষার্থীরা চারটি দেশের চারটি অংশীদার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব লিমেরিক, পর্তুগালের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন, পোল্যান্ডের এসডব্লিউপিএস ইউনিভার্সিটি এবং নরওয়ের ইউনিভার্সিটি অব অসলো। এই দুই বছর মেয়াদি কোর্সের প্রথম সেমিস্টারে শিক্ষার্থীরা পর্তুগাল বা পোল্যান্ডে এবং পরবর্তী সেমিস্টারে নরওয়ে বা আয়ারল্যান্ডে পড়াশোনা করবেন। এছাড়া দ্বিতীয় বর্ষে নির্দিষ্ট প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং গবেষণাভিত্তিক থিসিস সম্পন্ন করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি অথবা শেষ বর্ষে অধ্যয়নরত থাকার প্রামাণিক দলিল থাকতে হবে। পাশাপাশি একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ইংরেজি ভাষা দক্ষতার সনদ, পাসপোর্ট বা জন্মনিবন্ধন এবং ইউরোপাস ফরম্যাটের হালনাগাদ জীবনবৃত্তান্ত বা সিভি জমা দিতে হবে। নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে প্রার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা যাচাইয়ের পর সফল প্রার্থীদের ইমেইলের মাধ্যমে পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: