বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের অভিযানে ৭০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুন্সিগঞ্জ প্রতিনিধি র‌্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ২৮/১১/২০২০ ইং তারিখ সময় বিকাল আনুমান ১৭.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মালখানগর সাকিনস্থ চৌরাস্তা ব্রীজের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয় করিতেছে।

এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী
পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা
স্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই তারিখ সন্ধ্যা ১৮.৪৫ ঘটিকার

সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ০১ জন

১। আলমগীর দেওয়ান (৪০), পিতা- আলাউদ্দিন দেওয়ান, মাতা- হায়তুন নেছা, সাং- বিন্দুরসার, বর্ণিত মাদক ব্যবসায়ীর নিকট হতে উদ্ধারকৃত মালামাল-

ক) ইয়াবা ট্যাবলেট ৭০০ পিস।
খ) মোবাইল ফোন ০১ টি।

বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে
মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।

উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে
মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: