সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
পূজায় সম্প্রীতি রক্ষা ও জনস্বার্থে এনসিপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ও প্রদর্শনীর আয়োজন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

বিজ্ঞানী আবদুল্লাহ আল-মুতীর মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক :: বিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের আজকের এই দিনে তিনি মারা যান। তিনি শিশু-কিশোর ও সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে পৌঁছে দিতে চেয়েছেন বিশেষভাবে।

সিরাজগঞ্জের ফুলবাড়ী গ্রামে ১৯৩০ সালের ১ জানুয়ারি তার জন্ম। ‘এসো বিজ্ঞানের রাজ্যে’, ‘অবাক পৃথিবী’, ‘আবিস্কারের নেশায়’সহ বহু গ্রন্থ রয়েছে তার। বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, গণশিক্ষামূলক সাহিত্যের ইউনেস্কো পুরস্কার, বিজ্ঞানে শ্রেষ্ঠ কীর্তির জন্য ঋষিজ শিল্পী গোষ্ঠী পুরস্কার, ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার।

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য লাভ করেন একুশে পদক এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন স্বাধীনতা পদক।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: