রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
স্যান্ডপেপার বিতর্কের মধ্যেই সুখবর পেলেন কামিন্স এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

প্রেস টিমের সব পদে নারীদের নিয়োগ দিলেন বাইডেন

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেস টিম গঠন করেছেন। এই টিমের ঊর্ধ্বতন সব পদে নারীদের নিয়োগ দিয়েছেন তিনি। বাইডেন প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে এমন ইতিহাস এই প্রথম। খবর নিউইয়র্ক টাইমস ও বিবিসি’র।

রোববার (২৯ নভেম্বর) অভিজ্ঞ, প্রতিভাবান সাতজন নারীকে দিয়ে প্রেস টিম ঘোষণা করেন জো বাইডেন।

বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘এই প্রথম যুক্তরাষ্ট্রের ইতিহাসে নারীদের সমন্বয়ে হোয়াইট হাউসের প্রেস টিম গঠিত হচ্ছে। নিয়োগ পাওয়া সবাই খুবই যোগ্য, যোগাযোগে অভিজ্ঞতাসম্পন্ন, তারা দেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সক্ষম।’

বিবিসি জানিয়েছে, টিমের নেতৃত্বে থাকছেন সাবেক ক্যাম্পেইন কমিউনিকেশনস ডিরেক্টর কেট বেডিংফিল্ড। তিনি বাইডেনের নির্বাচনী প্রচার টিমের ব্যবস্থাপক ছিলেন। আর প্রেস সেক্রেটারি হয়েছেন ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউজের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা ইয়েন সকি।

বাইডেন আরও বলেছেন, ‘সম্পূর্ণ নারীদের নিয়ে হোয়াইট হাউজের প্রথম সিনিয়র প্রেস টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’

প্রচারণায় কোয়ালিশনের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী পিলি টোবার হোয়াইট হাউসের ডেপুটি যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করবেন।

বাইডেনের প্রচার টিমের সিনিয়র উপদেষ্টা করিন জিন-পিয়েরে, যিনি পরে হ্যারিসের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি প্রধান উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী প্রচারে বাইডেনের সিনিয়র উপদেষ্টা সাইমন স্যান্ডার্স ভাইস প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা এবং প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী প্রচারে সিনিয়র উপদেষ্টা অ্যাশলে এটিন ভাইস প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করবেন। এলিজাবেথ আলেকজান্ডার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করবেন।

মার্কিন নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় পুনরায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নিবেন।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: