শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীতে লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধ ঘোষণার নির্দেশ, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীতে রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামীয়া হাসপাতালকে বন্ধ ঘোষণার নির্দেশ, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

সোমবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার, মেডিকেল অফিসার মো.সৌরভ ও র‌্যাব -১১ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলা সিভিল সার্জন।

এ সময় তারা বেসরকারি ইসলামীয়া হাসপাতালে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স না থাকা, ১০ শয্যা হাসপাতালের জন্য জনবল না থাকা ও অব্যবস্থাপনা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মালিকপক্ষের ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয় ও পুলক নন্দি নামে একজনকে আটক করে এক মাসের কারাদণ্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, হাসপাতালটির লাইসেন্স না থাকায় মালিকপক্ষের ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যদি হাসপাতালটি তাদের কার্যক্রম বন্ধ না করে তবে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: