রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

তেঁতুলিয়া থেকে সাইকেলে টেকনাফে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :: তেঁতুলিয়া থেকে সাইকেল চালিয়ে টেকনাফে পৌঁছেছেন সেনাবাহিনীর ১০০ সদস্য। এর মাধ্যমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হল। মঙ্গলবার (১ ডিসেম্বর) কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টে সমাপনী অনুষ্ঠান হয়।

এসময় ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী জাতীয় পতাকা উড়িয়ে এই অনুষ্ঠানের সমাপ্ত করেন। উপস্থিত ছিলেন ৬ রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সফিউল আলম।

এ অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বর্ষকে ইতিহাসের পাতায় অমলীন করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ নারী সদস্যসহ ১০০ সেনা সদস্য তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহপরীরদ্বীপ পর্যন্ত মোট ১ হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি জমান। প্রতিদিন এই সাইক্লিং এক্সপেডিশনে ৭১জন সেনা সদস্য অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: