বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

নোয়াখালীতে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

আবদুল আজিজ নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত কাশেম মাঝি (৬০) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর পানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত শফিক মিজিকে (৬৫) আটক করে। সে একই এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।

বুধবার (২ ডিসেম্বের) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমানআলী বাজারে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার পথে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাশেম মাঝিকে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে একই এলাকার শফিক মিজি । পরে গুরুত্বর আহত অবস্থায় কাশেম মাঝিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বার্তা প্রেরক মোঃ আবদুল আজিজ স্টাফ রিপোর্টার নোয়াখালী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: