বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

শীতের আত্মকথা

নিউজ ডেস্ক :: শীতকাল, চারিদিকে এখন খেজুর রসের সুঘ্রাণ
তাকিয়ে দেখি টেরাকোটা পাত্রে টপটপ
করে খেজুর রস পড়ে,
কুয়াশা ঢাকা মুখখানি তুলে উপরে তাকাই
একটা দীর্ঘশ্বাস, বয়সের ভারে
উঠতে পারিনা গাছে,
শৈশবটাই তখন হাসে
শৈশবটাই ভীষণ মনে পড়ে
জমা হয়ে থাকে স্মৃতির বরফ
শুন্যতায় বুকটা হাহাকার করে
জড়বৎ হয়ে চাদর প্যাচিয়ে দাঁড়িয়ে
থাকি আঙিনায়,
একটা প্রত্যাশা রৌদ্র ছায়ার
কুয়াশায় ঢাকা রৌদ্রের আলো
সূর্যের লুকোচুরি খেলা মেঘের আড়ালে
আহ! কি সুন্দর অতীত
ওইসব এখন শিল্পকলা
ওইসব এখন মেঘছায়ার অতীত
ওইসব এখন সোনাঝরা মায়া
ওইসব এখন কালান্তরের দীর্ঘশ্বাস
ওইসব এখন বিদগ্ধ বর্তমান

জীবন এখন অতীতে ঢাকা

জীবন এখন জেনেছে ওই সত্য
জীবন এখন বিশ্বাসভাঙ্গার গল্প
জীবন বড় সুন্দর! জীবন বড় সুন্দর!


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: