রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
স্যান্ডপেপার বিতর্কের মধ্যেই সুখবর পেলেন কামিন্স এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

ব্যর্থ সাকিব, জাকিরের ব্যাটে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

নিউজ ডেস্ক :: ব্যাট হাতে আরেকবার ব্যর্থ হলেন সাকিব আল হাসান। অন্যদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথমবার সুযোগ পেয়েই চমৎকার ইনিংস উপহার দিলেন জাকির হোসেন। তরুণ এই বাঁ-হাতি ব্যাটসম্যানের ইনিংসে ভর করে ফরচুন বরিশালকে ১৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জেমকন খুলনা।

টুর্নামেন্টের ১১তম ম্যাচে আজ শুক্রবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে খুলনা। দলের পক্ষে সর্বাধিক ৬৩ রান করেন জাকির।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন এনেছে খুলনা। এনামুল হক বিজয় ও সাকিব আল হাসানের পরিবর্তে ওপেন করেছেন জাকির হোসেন ও জহুরুল অমি। তবে পরিবর্তন এনেও লাভ হয়নি। জুহুরুলের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। এরপর ইমরুল কায়েসকে সঙ্গে করে এগিয়ে যান জাকির।

দ্বিতীয় জুটি দলকে ভালোভাবেই এগিয়ে নেয়। দলীয় ১০৯ রানে এই জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। ৩৭ রানে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল। এরপর জাকিরের প্রতিরোধ ভাঙেন তাসকিন। ১৫.২ ওভারে ফিরে যান জাকির। ৪২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারিতে।

পজিশন পাল্টে চারে ব্যাট করতে নামা সাকিব আজও নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ১৪ রানের মাথায় তাঁকে সাজঘরে পাঠান তানভীর ইসলাম। শেষের দিকে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ১৭৩ রানে থামে খুলনা।

চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্বস্তিতে নেই ফরচুন বরিশাল। টানা পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তামিম ইকবালের দল। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে কেবল একটিতে জয়ের মুখ দেখেছে দলটি। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে তাদের অবস্থান। তাই খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া তামিম-তাসকিনরা।

অন্য দিকে এই টুর্নামেন্টের সবচেয়ে তারকাবহুল দল জেমকন খুলনা। তবে এই তারকাঠাসা দল নিয়ে তারাও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে।

সংক্ষিপ্ত স্কোর : ২০ ওভারে ১৭৩/৬ (জাকির ৬৩, জুহুরুল ২, ইমরুল ৩৭, সাকিব ১৪, মাহমুদউল্লাহ ২৪, শামীম ৫, আরিফুল ৬, শুভাগত ৫; তাসকিন ৪-০-৪৩-২, আফিফ ২-০-২২-০, রাব্বি ৪-০-৩৩-৩, রাহি ৪-০-৩৩-০, মিরাজ ৪-০-২৫-০, তানভীর ২-০-১৬-১)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: