শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে ১৬৪২ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর হাতিয়ার ভাসান চরে পৌঁছেছে রোহিঙ্গা। এদের মধ্যে প্রথম ধাপে ১৬৪২ জন নারী-পুরুষ,শিশু রয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে তারা ৭টি জাহাজে করে ভাসান চরে এসে পৌঁছায়। এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা করে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় ৭টি জাহাজ ।

আগে নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্বাবধানে রোহিঙ্গাদের বহনকারী এই জাহাজগুলো শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম ছেড়ে যায়। সকাল ৯টা থেকে পতেঙ্গা এলাকার বোট ক্লাব ঘাট, কোস্টগার্ড ঘাট ও রেডি রেসপন্স বাথ ঘাটে রাখা ওই জাহাজগুলো রোহিঙ্গাদের তোলা হয়।

ভাসান চরে আসা সকল রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর ওয়ার হাউজে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করবে। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রাখা ৭,৮,৯,১০ নম্বর ক্লাষ্টারে তাদেরকে রাখা হবে।

আগামী প্রায় ১ সপ্তাহ নৌবাহিনী তত্ত্বাবধানে তাদেরকে রান্না করে খাওয়ানো হবে। ভাষানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশু রয়েছে ৮১০জন,পুরুষ ৩৬৮জন,নারী ৪৬৪জন। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাসান চরে অবস্থান করছে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দুটো জাহাজে করে ভাসানচরে আসা রোহিঙ্গাদের ১০১৯টি মালপত্রের লাগেজ ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: