বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যরাতে ইটভাটায় হামলা ভাংচুর লুটপাট

নোয়খালী প্রতিনিধি :: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পোরণবিবি বাজার এলাকায় দিগন্ত স্টার ব্রিকস নামের ইটভাটায় সশস্ত্র সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে দুই জনকে আহত করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ইটভাটার ম্যানেজার আব্দুর রহমান মাসুম জানান, পূর্ব শত্রুতার জেরে গতরাতে স্থানীয় সুফিয়ানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে ইটভাটায় হামলা চালায়। এ সময় তারা ইটভাটার মালিকের ভাই জাহাঙ্গির আলমসহ দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে।

এ ছাড়াও হামলাকারীরা ১৬টি সিসি ক্যামেরা, একটি মালবাহী পিকআপ ভাংচুর করে, ৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং ইটভাটার মাঝিদের দাদনের ১৬ লক্ষ ১৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ইটভাটার মালিক দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: