শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

অতিরিক্ত দামে আদা বিক্রির অভিযোগ দিয়ে ক্রেতা পেল ১হাজার টাকা

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় এক গ্রাহকের কাছে অতিরিক্ত দামে আদা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ও পণ্যের মূল্য তালিকা না থাকায় আরো ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। অতিরিক্ত দামে আদা ক্রয় করে অভিযোগ দিয়ে ১হাজার টাকা ফেরত পেয়েছেন একজন ক্রেতা।

সোমবার দুপুরে কবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়ার নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানা পুলিশ।

জানা গেছে, গত ২৪ এপ্রিল কবিরহাট কাঁচা বাজারের মেসার্স আহসান ট্রেডার্স থেকে ৫০০গ্রাম আদা ১৮০টাকা দিয়ে ক্রয় করেন একজন ক্রেতা। তখন ওই ক্রেতা দোকান থেকে ১৮০টাকার একটি মেমো নিয়ে নেন। পরবর্তীতে তার সন্দেহ হলে পাশ্ববর্তী দোকানগুলোতে আদার দাম দেখলে তারা ৫০০গ্রাম ১৪০টাকা বলেন। পরবর্তীতে গত ২৬এপ্রিল তিনি বিষয়টি লিখিতভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ে অভিযোগ করেন। সোমবার দুপুরে ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই দোকানের মালিককে ৪হাজার টাকা অর্থদণ্ড করেন এবং অর্থদণ্ডের ২৫শতাংশ ১হাজার টাকা গ্রাহকে ফিরিয়ে দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থদণ্ডের ২৫শতাংশ ১হাজার টাকা উপস্থিত গ্রাহককে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কবিরহাট বাজারের ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য তালিকা না থাকায়, অতিরিক্ত দামে পেঁয়াজ, রসুন ও আদা বিক্রি করার অপরাধে ২১হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দ করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ ১২লিটার তেল ও ধ্বংস করা হয়েছে ২বস্তা পঁচা খেজুর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: