বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুবর্ণচরে বিভিন্ন ইউ,পিতে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাত আতঙ্কে গ্রামবাসী

আবদুল আজিজ (স্টাফ রিপোর্টার) নোয়াখালী :: নোয়াখালীর সুবর্ণচরে বাড়িতে ঢুকে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে গতকালসহ বিগত ৪ চার দিনে ৪ বাড়িতে। এই সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণ অলংকার সহ ১১টি গরু লুট করেছে। ডাকাত আতঙ্কে রয়েছে এলাকাবাসী, রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।

সর্বশেষ রোববার গভীর রাতে চর ওয়াপদা ইউনিয়নের বাদামতলি এলাকায় আলী আহাম্মদ মাষ্টারের বাড়ীতে ডাকাত ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ১১টি গরু ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এই সময় ডাকাতদের হামলায় দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই দিন চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামে শাহজাহানের বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১১ লক্ষ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খরব পেয়ে সোমবার সকালে নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে ১১ লক্ষ টাকা লুটের ঘটনাটি রহস্যজনক বলে ধারনা করেছে পুলিশ। এর আগে চর ওয়াপদা ইউনিয়নে আল আমিন বাজারে পশ্চিমে এনায়েত উল্যাহ এর বাড়ি থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৪ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় এ সময় ডাকাতের হামলায় শাহাবুদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৩০) আহত হন। এছাড়া প্রবাসী জসিমের বাড়িতে দরজা ভেঙে ডাকাতির চেষ্টা করে। পরে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ নিয়ে গত ৪ দিনে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার বলেন, এ সকল ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সকল ঘটনার তদন্ত চলছে। তবে ১১ লক্ষ টাকা লুটের ঘটনাটি সন্দেহ সৃষ্টি করে। পুলিশের মোবাইল টিম জোরদার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: