বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

নোয়াখালীর হাতিয়ায় বর যাত্রীবাহী ট্রলার ডুবে নিহত-৭

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বর-কনেবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা অন্তত ৭০-৭৫জন যাত্রী নদীতে ডুবে গেছে। যার মধ্যে নারী ও শিশুসহ ৭জনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে জীবিত উদ্ধার করতে পারলেও ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অনেকে।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে টাংকিরখাল-ঘাসিয়ারচর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও নিখোঁজদের নাম পরিচয় জানা যায়নি। তবে ট্রলারে থাকা যাত্রীদের বাড়ী হাতিয়ার নলেরচর ও ভোলার মনপুরা বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকাল সাড়ে ৪টা) স্থানীয় লোকজন, পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার নলেরচর থেকে বিয়ের অনুষ্ঠান শেষ করে বিকালে ভোলার মনপুরার উদ্দেশ্যে বর ও কনে’সহ ৭০-৭৫জন যাত্রী নিয়ে একটি ট্রলার রওনা দেয়। ট্রলারটি টাংকিরখাল-ঘাসিয়ারচর এলাকার মেঘনা নদীতে পৌঁছলে জোয়ারের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা সকল যাত্রী নদীতে পড়ে যায়। এদের মধ্যে কয়েকজন সাঁতার দিয়ে কূলে উঠে আসলেও বেশির ভাগ যাত্রী নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ট্রলার ও নৌকার মাধ্যমে এগিয়ে গিয়ে অন্তত ৭জনের লাশ এবং কয়েকজনকে জীবিত উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: