শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

শোক, শ্রদ্ধা ও ভালবাসায় নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীতে শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আজ সোমবার (১৫ডিসেম্বর) সন্ধ্যায় একযোগে জেলার ৬টি উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এসময় নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া একই সময়ে জেলার ৬টি উপজেলা নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব ও রায়পুরায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন।

একই সময় জেলার সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক সংগঠন “বাঁধনহারা” জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইমেজ থিয়েটার প্রদর্শন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: