শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম
সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা ফুলবাড়ীতে মাঠে বাঁধা কপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী

লাইফ সাপোর্টে অভিনেত্রী তারিনের বাবা

নিউজ ডেস্ক :: অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ তথ্য ফেইসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তারিন নিজেই। তার বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

অভিনেত্রী তারিন লেখেন, ‘আমার বাবা, আমার শক্তি। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি।’

জানা গেছে, মো. শাহজাহানকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী ও মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট টেলিভিশনের জনপ্রিয় এ তারকা।

উল্লেখ্য, তারিন জাহানের জন্মস্থান নোয়াখালী। ১৯৮৫ সালে শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় পথ চলা শুরু করেন। দীর্ঘদিন ধরেই তিনি মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: