শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

লাইফ সাপোর্টে অভিনেত্রী তারিনের বাবা

নিউজ ডেস্ক :: অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ তথ্য ফেইসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তারিন নিজেই। তার বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

অভিনেত্রী তারিন লেখেন, ‘আমার বাবা, আমার শক্তি। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি।’

জানা গেছে, মো. শাহজাহানকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী ও মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট টেলিভিশনের জনপ্রিয় এ তারকা।

উল্লেখ্য, তারিন জাহানের জন্মস্থান নোয়াখালী। ১৯৮৫ সালে শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় পথ চলা শুরু করেন। দীর্ঘদিন ধরেই তিনি মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: