শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীতে মাঠে বাঁধা কপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

কন্যা সন্তানের মা হলেন অপি করিম

নিউজ ডেস্ক :: জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝর দম্পতির ঘর আলো করে নতুন অতিথি এসেছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তাদের ঘরে এই প্রথম সন্তান এলো।

এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘মা ও সন্তান দুজনই ভালো আছে। ২০২০ সালে অনেক হারানোর বছরে ভালো একটা সংবাদ পেলাম।’

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘অভিনন্দন সৈয়দা তুহিন আর করিম (অপি করিম)! খুব খুশি হয়েছি তুমি মা হয়েছ। কন্যা মানে একজন জুনিয়র অপির জন্ম হলো। বাবা মায়ের রাজকন্যা ভাল থাকুক। সুস্থ আর নিরাপদ থাকুক।’

এদিকে নাতনি হওয়ার খবরে অপি করিমের মা শাহান আরা করিম ভীষণ আনন্দিত। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি।

২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালবেসে বিয়ে করেন। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনই স্থপতি।

জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি শেষ করে অভিনয়ে ক্যারিয়ার গড়েন অপি করিম। এছাড়া মডেলিং ও উপস্থাপনা করেন তিনি।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: