বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

কন্যা সন্তানের মা হলেন অপি করিম

নিউজ ডেস্ক :: জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝর দম্পতির ঘর আলো করে নতুন অতিথি এসেছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তাদের ঘরে এই প্রথম সন্তান এলো।

এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘মা ও সন্তান দুজনই ভালো আছে। ২০২০ সালে অনেক হারানোর বছরে ভালো একটা সংবাদ পেলাম।’

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘অভিনন্দন সৈয়দা তুহিন আর করিম (অপি করিম)! খুব খুশি হয়েছি তুমি মা হয়েছ। কন্যা মানে একজন জুনিয়র অপির জন্ম হলো। বাবা মায়ের রাজকন্যা ভাল থাকুক। সুস্থ আর নিরাপদ থাকুক।’

এদিকে নাতনি হওয়ার খবরে অপি করিমের মা শাহান আরা করিম ভীষণ আনন্দিত। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি।

২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালবেসে বিয়ে করেন। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনই স্থপতি।

জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি শেষ করে অভিনয়ে ক্যারিয়ার গড়েন অপি করিম। এছাড়া মডেলিং ও উপস্থাপনা করেন তিনি।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: