মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম
ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ ফুলবাড়ীর ছোট যমুনা নদী এখন পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় অস্তিত্ব সংকটে নদীটি কালিয়াকৈর পৌর নির্বাচন: জনসমর্থনে এগিয়ে দেওয়ান জসিম উদ্দিন, অপপ্রচারে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীরা লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী সততার প্রতীক চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এখন সাধারণ মানুষের মুখে মুখে চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ নড়াইলের লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা ভারতের

নিউজ ডেস্ক :: ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ‘‌কোভিশিল্ড’ করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। এর ফলে দরিদ্র দেশগুলোকে করোনা ভ্যাকসিনের জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।

রোববার (৩ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়াল্লা বলেন, ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় তার জন্য আগামী কয়েক মাস ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার।

তিনি বলেন, করোনা ঝুঁকিতে থাকা ভারতের জনগণের জন্য ডোজ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছিল দেশটি।

জানা গেছে, করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ভারতের ৩০ কোটি জনগণের মধ্যে অগ্রাধিকার পাচ্ছেন স্বাস্থ্যকর্মী পুলিশসহ সামনের সারির যোদ্ধারা।

এদিকে, গত ৫ নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনার টিকা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বলা আছে, ভারত ও বাংলাদেশের বাজারে একই সময়ে টিকা পাওয়া যাবে। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেলে তখন তা বাংলাদেশেও আসবে। চুক্তি অনুসারে সেরাম ইনস্টিটিউটের কারখানায় তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। এই টিকা দেড় কোটি মানুষকে দেওয়া সম্ভব হবে।

কিন্তু, সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ‘‌কোভিশিল্ড’ ভ্যাকসিন রফতানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করার ফলে এই টিকা আপাতত বাংলাদেশে আসছে না বলে মনে করছেন অনেকে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: