মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ ফুলবাড়ীর ছোট যমুনা নদী এখন পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় অস্তিত্ব সংকটে নদীটি কালিয়াকৈর পৌর নির্বাচন: জনসমর্থনে এগিয়ে দেওয়ান জসিম উদ্দিন, অপপ্রচারে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীরা লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী সততার প্রতীক চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এখন সাধারণ মানুষের মুখে মুখে চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ নড়াইলের লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

রানীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আ’লীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা আ’লীগের পার্টি অফিসে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা আ’লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, আঃ” লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,উপজেলা পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিউল ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাফুজা বেগম পুতুল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক তারেক আজিজ, সাবেক যুগ্ম আহ্বায়ক তামিম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান টিটু, পৌর ছাত্রলীগের সভাপতি আলেক সরকার, সাধারণ সম্পাদক জিম্মি ইসলাম, মৎস্যজীবী লীগের আহ্বায়ক ফারাজুল ইসলাম প্রমুখ সহ সকল ইউনিটের নেতাকর্মী বৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলা আ’লীগের পার্টি অফিস থেকে একটি শোভাযাত্রা রেলি বেড় করা হয়।

এটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেট হয়ে রানীশংকৈল ডিগ্রী কলেজে এসে শেষ হয়। রেলী শেষে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: