শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা ফুলবাড়ীতে মাঠে বাঁধা কপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি

আবারও নাটকে ফিরলেন আজিজুল হাকিম

নিউজ ডেস্ক :: করোনামুক্ত হয়ে অবশেষে শুটিংয়ে ফিরেছেন অভিনেতা আজিজুল হাকিম। গত বৃহস্পতিবার ‘স্বর্ণমানব-৪’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি।

ড. মইনুল খান রচিত এ নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এর আগে একই নাটকের আরও তিনটি সিকুয়াল প্রচার হয়েছে। এতে আজিজুল হাকিমের চরিত্র আগের মতোই, একজন গোয়েন্দা মহাপরিচালকের।

এ নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘সর্বোচ্চ সতর্কতা নিয়ে শুটিংয়ে ফিরেছি। এই ফেরায় অনেক আনন্দ। যেমন আনন্দ হয়েছিল হাসপাতাল থেকে বাসায় ফেরার পর। তবে শুটিং নিয়মিত করার ইচ্ছা আমার নেই। যেটুকু না করলেই নয়, সেটুকু করব। আমার জন্য যেন নির্মাতা বা প্রযোজক বিপদে না পড়েন, সেটা লক্ষ্য রাখছি সবার আগে।’

অভিনেতা আরও জানান, তার শরীর এখন সম্পূর্ণ সুস্থ। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত শুটিংয়ে নিয়মিত হবেন না তিনি।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: