মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু, সুস্থ ৭৩৬

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাস শনাক্তের ৩১৬তম দিনে (গত ২৪ ঘণ্টায়) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৬ জন, তাদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৪ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭৩৬ জন। গতকাল মৃত্যু হয়েছিল ২৩ জনের। যা নিয়ে দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৯২২ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৭ জনের নমুনা পরীক্ষায় ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১১৯ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৫৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ২৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ২৬ শতাংশ বেশি। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৪ লাখ ৭০ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অদ্যাবধি পরীক্ষার ২৭ লাখ ২৭ হাজার ১১৮টি হয়েছে সরকারি এবং ৭ লাখ ৪৩ হাজার ৪২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৫ দশমিক ২৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭৩৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ৫৪ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮২৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৫৫৩ জনের। গতকালের চেয়ে আজ ৭২৪টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৩টি ও বেসরকারি ৬৬টিসহ ১৯৯টি।

এছাড়া পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭০৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৪৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৭৩৯টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: