মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

আরও দেড় হাজার মার্কিনির প্রাণ ঝরেছে করোনায়

নিউজ ডেস্ক :: টিকা প্রয়োগের মধ্যেই করোনার তাণ্ডব দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন করে আরও দেড় হাজার মার্কিনির মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা ৪ লাখ সাড়ে ৮ হাজারে দাঁড়িয়েছে। থেমে নেই সংক্রমণও। আক্রান্ত বেড়ে ২ কোটি ৪৬ লাখ অতিক্রম করেছে। তবে পিছিয়ে সুস্থতা।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪২ হাজার ২২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪২২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৪ লাখ ৮ হাজার ৬২০ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ৩০ লাখ ২৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৩৯ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৪৩ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ৯৩০ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৫ লাখ ৭৯ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৪ হাজার ২৭৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১২ লাখ ৮৭ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪১ হাজার ১৬৪ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১০ লাখ ৭২ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ১১৮ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ২০ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১২ হাজার ৩৬০ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৪৮ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৬ লাখ ৩১ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২০ হাজার ৪৯৩ জনের।

এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: