শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

ঈদের জন্য সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদের কেনাকাটার জন্য দোকানপাট সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে দোকানপাট খোলা রাখার বিষয়ে বলা হয়েছে।

আজ সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা সতর্কমূলক ব্যবস্থা নিয়েছি বলেই সবাই অন্য দেশ থেকে ভালো আছি। এখন দেশের অর্থনীতির চাকাও চালু রাখতে হবে। এ জন্য সীমিত আকারে ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘হাঁচি-কাশি থেকে রক্ষা পেতে সবাই মাস্ক পরবেন। নিজেকে রক্ষা করবেন। অপরকেও রক্ষা করবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে এ ভিডিও কনফারেন্স শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রী ছয় ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: