বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম
গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা গোপালগঞ্জে শ্রদ্ধা ও সুরের মূর্ছনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে সাবেক ইউপি সদস্যের মায়ের মৃত্যু আল-নাহিয়ান ট্রাস্টের কর্মকর্তা উম্মে হাবিবাকে ঘিরে বিতর্ক নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা এসএসসিতে জেলার সেরা পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট, ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসকের উজিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার মতবিনিময় সভা সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই

রাজধানীর বাজারে মাছ, মুরগি ও সবজির দাম এখনো চড়া রয়েছে। আগের সপ্তাহের তুলনায় বড় ধরনের পরিবর্তন না হলেও উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা চাপে রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস এক হাজার থেকে এক হাজার ২০০ টাকার মধ্যে রয়েছে।

মাছের বাজারেও দামের চাপ অব্যাহত। আকারভেদে ইলিশ মাছ কেজিপ্রতি এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্গাস ২০০ টাকা, বড় রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি রুই ২৫০ থেকে ২৭০ টাকা, কাতলা ২৫০ থেকে ৩৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা এবং শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

একজন মাছ বিক্রেতা জানান, ‘ মাছের সরবরাহ যথেষ্ট আছে তবে ঘাটেই দাম বেশি। তবে ক্রেতা কম বলে দাবি তার।’

সবজির বাজারেও স্বস্তি নেই। প্রায় সব ধরনের সবজি ৫০ থেকে ৬০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ঢেঁড়শ, পটল, ঝিঙ্গা, করলা ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, কাঁচকলা হালি ৩৫ থেকে ৪০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা আলম বলেন, ‘আমাদের কাছে পাইকারি দামও খুব একটা কমেনি। তাই খুচরা পর্যায়ে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।’

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুসারে, গত এক সপ্তাহে ঢাকার বিভিন্ন বাজারে চাল, সয়াবিন তেল, রসুন, হলুদ, আদা, ব্রয়লার মুরগি, বেগুন, আলু, দেশি পেঁয়াজ, কাঁচামরিচ ও শসার দাম বেড়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: