মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

ব্রাজিলে মৃতের সংখ্যা ২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক :: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৫৯৫ জন মারা গেছে। দেশটিতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৯ জনে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

দেশটিতে নতুন করে ২৪ হাজার ৫৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ লাখ ২৯ হাজার ৩২২ জনে।

ব্রাজিলের জনবহুল সাও পাওলো রাজ্যে করোনাভাইরাস প্রতিরোধে রেড এলার্ট জারি রাখা হয়েছে। সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি ছাড়া সব কাজ বন্ধ রাখা হয়েছে।

এ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৭২২ জন এবং মারা গেছে ৫৩ লাখ ৯০ জন।
তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে সোমবার (১ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে।

এদিকে উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্য থেকে ৪০৬ জন রোগীকে বিমানে করে অন্য ১৬টি রাজ্যে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এছাড়া রাজ্যে অক্সিজেন সংকটের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

এখানে কেবল জানুয়ারিতেই ২ হাজার ৮৩২ জন মারা গেছে। মহামারি শুরুর পর থেকে রাজ্যটিতে এ পর্যন্ত ৮ হাজার ২৬৬ জন মারা গেছে। (বাসস)

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: